1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাংলাদেশের রাস্তায় বৃদ্ধার উচ্ছিষ্ট খাওয়ার ছবিটি আ.লীগের সময়কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সম্প্রতি ফুটপাতে ময়লার ভাগাড় থেকে উচ্ছিষ্ট কুড়িয়ে খেতে দেখা যায় একজন বৃদ্ধাকে, যা সামাজিক যোগোযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের অবস্থা’ ক্যাপশনে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের।

সোমবার (০৯ ডিসেম্বর) রিউমর স্ক্যানার ছবিটির সত্যতা যাচাই করে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরনো ছবি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি জিএমবি আকাশের (GMB Akash) ফেসবুক পেজে রোববার (৮ ডিসেম্বর) পোস্ট করা হয়েছে। একই ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করে।

এখন কেউ কেউ দাবি করছেন, ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। এ ক্ষেত্রে রিউমর স্ক্যানার টিম জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, মূলত তিনিই ছবিটি তুলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি