1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বট বাহিনী কী যে শুরু করেছে আমাকে নিয়ে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুকের ভুয়া অ্যাকাউন্টধারী ‘বট বাহিনী’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এখন ফেসবুকেই দেশ চালায় উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে এসব করে লাভ হবে না।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি বলেছি— আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মুজাব্বিদ নামে একটি সাবজেক্ট পড়ে না। এটি না পড়ার কারণে তারা সহীহভাবে কোরআন পড়াতে পারে না। এতে ৯ হাজার ইসলামী শিক্ষক দিতে পারছি না। কারণ মাদ্রাসায় এ বিষয় কেউ পড়ে না। তারা যেহেতু পড়ে না তাই বলেছি কওমিকে দিয়ে দিই। কিন্তু কওমি সমমান না। কিন্তু এই বিষয়টাকে ব্যাখ্যা দেওয়া হলো, কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে।

মন্ত্রী বলেন, কিছু বট বাহিনী আছে, কী যে শুরু করেছে আমাকে নিয়ে। বলেছে— আমি নাকি পরীক্ষার রুটিন দেব পরীক্ষার দিন, এসব অপপ্রচার চালায়। তাই আমিও বললাম— লিখে দেন, পরীক্ষার ফল হলে উনি দেবেন।

বট বাহিনীর অত্যাচারের কথা বলতে গিয়ে তিনি বলেন, এই বটবাহিনী ফটোকার্ড বানিয়ে দিয়ে দেয়। আমি বললাম— এইবার জিরো পাস করলেও এমপিও বাতিল হবে না; আর বট বাহিনী লিখে দিল- এবার ফেল করলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকেই দেশ চালায়। আমার সাথে এগুলো করে লাভ হবে না। আমার কাজ আমার করতেই হবে।

‘আই ওয়ান্ট টু সি এভরিথিং’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করছে সেটা দেখার জন্য আমি মন্ত্রণালয়ে সেল বানাচ্ছি। ইউজিসির রিপোর্টও আমি নেব, আমার রিপোর্টও থাকবে।

তিনি বলেন, সরকার বাজেটের কথা বলেছে, আমি সেটা নিতে পারছি না। আমি দেখলাম না আমাদের এই ইউনিভার্সিটির ভিসি এডুকেশনাল কোয়ালিটি কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই খাতে একটি টাকাও চেয়েছে। আমার কাছে তো চাইতে হবে। সব সেই পুরোনো দিনের কথা শুধু বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গায় আমরা অত্যন্ত দুর্বল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি