1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

বঙ্গবন্ধুর দুর্লভ ছবিতে মসিকের আলোকচিত্র প্রদর্শনী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন মেয়র ইকরামুল হক টিটু। মঙ্গলবার বিকালে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে জাতির পিতার ১৩০টি ছবি স্থান পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি মনিরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি জাতির যে অপরিসীম ঋণ তা শোধ করা অসম্ভব। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলতে পারি এবং তাঁর চেতনায় উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে পারি তবে তাঁর প্রতি এ ঋণ স্বীকার করা সম্ভব মাত্র।’

প্রধান অতিথির বক্তব্যে মনিরা সুলতানা এমপি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যুগপৎ উদযাপন করতে পারছি। কারণ, বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। সেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এ আমাদের এক সুমহান প্রাপ্তি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি