1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইফুজ্জামানের ফ্ল্যাটে অভিযান, ৩০০ কোট ৫শ টাইসহ যা যা পাওয়া গেল বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর বিশ্বকাপ সম্প্রচারে সরকারের ব্যয় প্রায় শূন্য, দাবি তথ্যমন্ত্রীর ১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল, সম্পাদক শান্ত

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেশব্যাপী আলোচিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনের তিন ইউনিয়নের নামকরণ নতুন করে ঘোষণা করা হয়েছে। গণশুনানির ভিত্তিতে তিনটি নবগঠিত ইউনিয়নের নতুন নাম ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় নামগুলো অনুমোদন দিয়ে প্রস্তাব (রেজুলেশন) পাস করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোষণা অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। আর মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে রহবল ইউনিয়ন রাখা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন,

রোববার জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য,গত ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

এর মধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরদিন বিষয়টি জাতীয় সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘটনাকে ‘কাকতালীয়’ বলে সে সময় দাবি করেছেন।

নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শুরু হলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে গণশুনানি করে নাম নির্ধারণ করা হয়েছে। তবে প্রশাসনের নথিতে যেসব স্থানে গণশুনানির কথা উল্লেখ ছিল, সেখানে গিয়ে ভিন্ন চিত্র পাওয়ার অভিযোগ ওঠে।

এরপর ২১ জুন প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে নতুন করে গণশুনানির আয়োজন করে স্থানীয় প্রশাসন। এর আগে তিনি ফোনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দেন। পরে ২৩ জুন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ জুন দিগন্ত ইউনিয়নের নতুন নাম রহবল নির্ধারণের লক্ষ্যে দ্বিতীয় দফায় আরেকটি গণশুনানির আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি