1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ফুলপুরে কম্পিউটার দোকানে পর্নোগ্রাফির ব্যবসা, যুবককে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে পর্নোগ্রাফি ব্যবসা করার অভিযোগে মো. মাহাবুব আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় তার দোকানের কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতার মাহাবুব উপজেলার কুটুরাকান্দা গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলপুর-হালুয়াঘাট রোডের বঙ্গবন্ধু মার্কেটে অবস্থিত ‘বৃষ্টি টেলিকম সেন্টার’ নামক দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতার মাহবুব। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি