1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ফুলপুরে কমিটির অনুমোদন পাওয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে ১৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ১নং ছনধরা ইউনিয়ন ছাত্রদলের কমিটির অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে ওই মিছিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিন সালেক ইভান। আনন্দ মিছিলটি কাশিগঞ্জ বাজারের উত্তর মাথা থেকে শুরু হয়ে দক্ষিণ মাথায় স্কুল গেট পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে ছনধরা ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনায় ছিলেন ছনধরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সিফাত মিয়া (সুমন)।

এসময় বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রনেতা আশিক ও আব্দুল্লাহসহ উপস্থিত ছিলেন সহসভাপতি রাইসুল, যুগ্ম সাধারণ সম্পাদক আকাবর, স্কুল বিষয়ক সম্পাদক হাবিল হাসান প্রমুখ। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়ায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, ফুলপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক একেএম সুজাউদ্দিন ও সদস্য সচিব কায়েসসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি