1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

প্রার্থিতা ঘোষণা আ. লীগ নেতা সোমনাথের

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

মঙ্গলবার বিকালে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সোমনাথ সাহা।

ওই মতবিনিময় সভায় আনুষ্ঠানিক ভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন আওয়ামী লীগের এই তরুণ নেতা।

সোমনাথ সাহা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। সেই স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে ও আধুনিক গৌরীপুর গড়ার প্রত্যয় নিয়ে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে দলকে সুসংগঠিত করার পাশাপাশি মাঠে কাজ করে যাচ্ছি।

এসময় সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান।

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টিু সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের (একাংশের) সভাপতি আলী ইকরাস রনি ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি