1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হাসিবুল আলম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হাসিবুল আলম

নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) মো. হাসিবুল আলমকে নিয়োগ দিয়ে রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. আকরাম-আল-হোসেন আগামী ৩১ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

হাসিবুল আলম সিনিয়র সচিব আকরাম-আল-হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

নতুন প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলম এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব, জেলা প্রশাসক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

অপর আদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নির্বাহী পরিচালক (সচিব) হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা।

দুলাল কৃষ্ণকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি