1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ভালুকায় যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ময়মনসিংহের ভালুকায় হৃদয় মিয়া নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ওই ঘটনায় গত সোমবার (৫ এপ্রিল) রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তুষার মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হৃদয় মিয়া (১৯) তার ব্যবহৃত শান্ত আহাম্মেদ হৃদয় ও আহাম্মেদ হৃদয় ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। ওই ঘটনাটি জানাজানি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর হৃদয় মিয়াকে উপজেলার বিরুনীয়া বাজার থেকে আটক করে পুলিশে দেন। পরে বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তুষার মিয়া বাদী হয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার ঘটনায় সোমবার রাতে ভালুকা মডেল থানায় মামলা করেন।

ভালুকা মডেল থানার এসআই মতিউর রহমান জানান, বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তুষার মিয়ার করা মামলায় হৃদয় মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি