1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকার প্রস্তাব মালিকপক্ষের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। আজ মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। সভায় অংশ নেওয়া শ্রমিক প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ন্যূনতম মজুরি শেষমেশ কত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে শ্রম মন্ত্রণালয়। বেলা ২টা ৩০ মিনিটে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবে মন্ত্রণালয়। ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে মূল মজুরির প্রস্তাব করা হয়েছে ৬৩ শতাংশ।

বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসেন দুপুর ১২টায়; মালিকপক্ষের প্রতিনিধিরা আসেন ১২টা ১০ মিনিটে। বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে, যদিও বৈঠক শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। বৈঠক শেষ হয়েছে বেলা দেড়টায়।

এদিকে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাকশ্রমিকেরা। এতে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চলতি সপ্তাহে বন্ধ কারখানাগুলো খুলতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি