1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ

পানিতে ডুবে সহোদর দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রামকৃষ্ণপুর গ্রামের মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮), রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসান (৬)।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ৩ টার উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত বলেন, পুকুরের পাশে খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুব হৃদয় বিদারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি