1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান, সম্পাদক হায়দার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আছাদুজ্জামান খন্দকারকে (কালের কণ্ঠ) সভাপতি ও আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়াকে (আরটিভি) সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

আজ শনিবার দিনব্যাপী প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা থেকে প্রকাশিত দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া আগামি তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তরীকুল হাসান শাহীন (ইত্তেফাক), শামছুল আলম শাহীন (দীপ্ত টিভি), সহ-সাধারণ সম্পাদক রাজন সরকার (সংবাদ), কোষাধ্যক্ষ ক.ম. মুহিবুল্লাহ বচ্চন (নয়া দিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ রবিদাস (দৈনিক খবর), দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন হৃদয় (আজকের পত্রিকা), কার্যকরী সদস্য এসএএম মিনহাজ উদ্দিন (সকালের সময়), ওমর ফারুক আকন্দ (শতাব্দীর কণ্ঠ) ও মিজানুর রহমান (মুক্ত খবর)।

নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি