1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

পাকুন্দিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের গাংকুলপাড়া গ্রাম থেকে উর্মি আক্তারের মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। উর্মি আক্তার ওই গ্রামের আরমান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার চরকাওনা বেলতলি গ্রামের সৌদি আরব প্রবাসী মোক্তার হোসেনের সঙ্গে ছয় থেকে সাত মাস আগে মুঠোফোনে বিয়ে হয় গৃহবধূর। বিয়ের পর থেকে ওই গৃহবধূ বাবার বাড়িতেই বসবাস করে আসছেন।

বৃহস্পতিবার রাতে প্রবাসী স্বামীর সাথে মুঠোফোনে কথা বলার একপর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এতে অভিমান করে বসতঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।

খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান বলেন, ‘মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ‘

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি