1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

বৌভাত অনুষ্ঠানে বরকে দেয়া হয়েছে বৃক্ষ উপহার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪

বিয়ের অনুষ্ঠানে সোনা,রূপা,নগদ অর্থসহ কত কিছুইনা উপহার দেয়া হয় কিন্তু এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ৫০টি বৃক্ষ উপহার দিয়েছেন অতিথিরা।

জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া পূর্বপাড়া এলাকার তাজুল ইসলাম এর কনিষ্ঠ পুত্র সময় টিভির ভিডিও জার্নালিস্ট শরিফুল ইসলামের বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান ও অ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। দাওয়াত খেতে প্রচলিত কোন উপহার না নিয়ে তারা ৫০টি বৃক্ষ নিয়ে যান। এতে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়। অন্যান্য অতিথিরা এমন উপহার দেখে বেশ খুশি হন।

বর শরিফুল ইসলাম জানান, বৃক্ষ উপহার পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত। এমন উপহার পাবো আমি কখনো ভাবিনি, অতিথিদের দেয়া উপহার আমি সানন্দে গ্রহন করেছি।

উপহারদাতা এস এম রায়হান জানান, গত কয়েকমাস পূর্বে আমরা তীব্রতাপদাহে বৃক্ষের প্রয়োজনীয়তা অনুভব করেছি। যেহেতু বৃক্ষ রোপণের সময় চলছে তাই বৃক্ষ উপহার দিয়ে সর্বসাধারণের মাঝে বৃক্ষ রোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা বৃক্ষ উপহার দিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি