1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

পাওনা টাকা চাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা পরিশোধ করতে বলার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আজিজুল হক (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহত আজিজুল হক উপজেলার মাহমুদিপুর পুনাইল গ্রামের মো. আছির উদ্দিনের পুত্র। আহতরা হলেন- সালাউদ্দিন মাষ্টার (৪৮), বাবলু (৪৫), মাখন (৩০), মহিউদ্দিন আজাদ মানিক (৪৭) মাহাবুব (২৩)।

শুক্রবার (৭ মে) সন্ধ‍্য ৬টার দিকে উপজেলার ১০নং তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভারতী বাজারের শাহ আলমের দোকানে পাঁচ হাজার টাকা বকেয়া ছিল প্রতিপক্ষের সোহেলের। শুক্রবার বিকেলে পাওনা টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের সালাউদ্দিন মাষ্টার ও মাখন দেশীয় অস্ত্র নিয়ে শাহ আলমের গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় আজিজুল গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আজিজুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। তবে ঢাকায় নেয়ার পথে রাত ৯টার দিকে আজিজুল মারা যায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, ঘটনার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত‍দের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা দায়ের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি