1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (৪ মে) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও পারস্পরিক স্বার্থভিত্তিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনায় দুই দেশই জনগণকেন্দ্রিক উন্নয়ন ও পারস্পরিক সুবিধাভিত্তিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করার বিষয়ে ইতিবাচক মনোভাব তুলে ধরে। নতুন সক্ষমতা ও অগ্রাধিকারের ভিত্তিতে সম্পর্ককে আরও শক্তিশালী করার সম্ভাবনাও গুরুত্ব পায়।

পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারের দায়িত্বকালীন অবদানের প্রশংসা করেন এবং তার পরবর্তী দায়িত্বে সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি