প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করে নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন ফয়েজ আহমেদ তৈয়্যব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে ৫৮৩-তে দেশ ছেড়েছেন তিনি।
বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন ফয়েজ তৈয়্যব। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস। বাংলাদেশ ত্যাগের সময় তিনি তার নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন।
দেশত্যাগে বা বিদেশ গমনে ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি বলেও জানা গেছে।
ফয়েজ আহমেদ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে দাবি করা হয়েছে। বিদায় নেওয়ার আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়। বুয়েট স্নাতক ফয়েজ আহমদ তৈয়্যব এর আগে ২০২৪ সালের নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজর হিসেবে নিয়োগ পান।