1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ভাংচুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর (আ.লীগের বিদ্রোহী) প্রচারণায় হামলা চালিয়ে কমপক্ষে আট জনকে পিঠিয়ে আহত করেছে দুর্ববৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এসময় একটি মাইক ও মোটর সাইকেল ভাংচুর করা হয়। নৌকা প্রার্থীর সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেনস্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক আলম সরকার। তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আলতাবুর কাজল এ অভিযোগ অস্বীকার করেছেন।

গুরুতর আহত দুর্গাপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোকন সরকার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম, এহসানুল হক, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, জজ মিয়াকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর এক দল সমর্থক নির্বাচনী প্রচারনা চালিয়ে চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগর আশ্রমের মোড় এলাকায় পৌঁছলে সেখানে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়। এসময় হামলাকারীরা নির্বাচনী প্রচারের একটি মাইক ও একটি মাটরসাইকেল ভাংচুর করে।

দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, হামলার ঘটনা শুনেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, তৃতীয় দফায় দুর্গাপুর উপজেলায় আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি