1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

নেত্রকোনায় বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে বিলুপ্ত প্রজাতির একটি বন্যপ্রাণীকে উদ্ধার করেছে স্থানীয় এক যুবক। ধারণা করা হচ্ছে এটি একটি লজ্জাবতী বানর।

শুক্রবার দুপুরে এলাকায় এমন একটি প্রাণী পাওয়া গেছে জানাজানি হলে প্রশাসন এটিকে উদ্ধার করে রাতে অবমুক্ত করার নির্দেশ দেয়।

এর আগে, শুক্রবার ভোররাতে সোমেশ্বরী নদীর বালুচর থেকে মিঠুন মিয়া নামের এক গাড়িচালক এটিকে নিয়ে আসেন। পরে উদ্ধার করা প্রাণীটিকে বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে অনেকেই তার বাড়িতে প্রাণী থেকে দেখতে ভিড় জমায়।
শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মী বিষয়টি প্রশাসনকে জানালে বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশ গিয়ে ওই যুবকের বাড়ি থেকে প্রাণী উদ্ধার করে।

সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান প্রাণীটিকে উপজেলা বন বিভাগ ও প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে অবমুক্ত করা জন্য হস্তান্তর করে। পরে রাতে উপজেলার সদর ইউনিয়নের ঘন জঙ্গলে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসক ডাক্তার মো. মাহবুবুর রহমান জানান, প্রাণীটি সুস্থ রয়েছে। খাদ্যের খোঁজে হয়তো বন-জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। স্বাভাবিক জীবনে ফিরে যাবে বলেও মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি