1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

নেত্রকোনায় পৌঁছেছে ৩৪৪০০ ডোজ টিকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

নেত্রকোনায় নতুন করে ৩৪ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। এ সময় টিকা যাচাই-বাছাই করে বুঝে নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল কবির রিয়াদ।

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে সিনোফার্মার এ টিকা গ্রহণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম ও পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিনসহ চিকিৎসক ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত জেলায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৭১ হাজার ৯৯৩ জন।

এদিকে কয়েক ধাপে ১ লাখ ৪ হাজার ৮০০ ডোজ কোভিশিল্ডের টিকা এসেছে। প্রথম ১ লাখ ডোজের প্রতি ভায়ালে ১০ ডোজ করে টিকা ছিল। পরবর্তীতে ৪ হাজার ৮ টিকার একটি ভায়ালে করে আসে, যা মেডিকেল কলেজের শিক্ষার্থী, নাসিং ইন্সটিউটের শিক্ষার্থীসহ স্বাস্থ্য কর্মীদের জন্য বরাদ্দ ছিল। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ হাজার ৫২৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ হাজার ৭৯৫ জন।

ডা. আহসানুল কবির রিয়াদ জানান, এবার টিকার প্রতি ভায়ালে দুই ডোজ করে আসায় কম নষ্ট হবে। এছাড়া প্রতিদিন ৪০০ জনকে টিকা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি