1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায়

নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১

নেত্রকোনার পৃথক দুই উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) কলমাকান্দা ও কেন্দুয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

জেলার কলমাকান্দায় পানিতে ডুবে রবিউল ইসলাম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর ইউনিয়নের কালিহালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই এলাকার হৃদয় মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে রবিউল ইসলাম বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। একপর্যায়ে শিশুটিকে সেখানে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা বাড়ি পাশে একটি ছোট জলাশয়ে তার ভাসমান দেহ দেখতে পায়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান জানান, আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. তাসরিক নামের এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের চিতোলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসরিক ওই গ্রামের নাজমুল হকের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ নিহত পরিবারের বরাত দিয়ে বলেন, তাসরিক পুকুর পাড়ে খেলার সময় বাড়ির পেছনে পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি