1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

নিজেকে রূপান্তরকামী ঘোষণা করলেন অভিনেত্রী, পাল্টালেন নাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

৩০ নভেম্বর পর্যন্ত ছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী। যাঁর নামে পাশে রয়েছে অস্কার মনোনীত ‘জুনো’, দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়া ‘ইনসেপশন’, ‘এক্স-মেন’ সিরিজের মতো ছবি। পহেলা নভেম্বরই সমস্ত কিছু পালটে গেল। নেটদুনিয়ার সর্বত্র এলেন পেজ হয়ে গেলেন এলিয়ট পেজ। জানিয়ে দিলেন রূপান্তরকামী তিনি। এবার থেকে নিজেকে পুরুষ হিসেবেই সকলের কাছে পরিচয় দেবেন হলিউড তারকা।

মাত্র ১০ বছর বয়সে হলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন এলেন ওরফে এলিয়ট। টেলিভিশন সিরিজ ‘পিট পনি’র মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। নিজের চরিত্রের জন্য সেরা শিশুশিল্পী হিসেবে একাধিক পুরস্কার পেয়েছিলেন। সিনেমার জগতে এলেন হিসেবে যাত্রা শুরু করেন ২০০২ সালে মুক্তি পাওয়া ‘মারিয়ন ব্রিজ’ ছবির মাধ্যমে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘জুনো’ ছবিতে এক অন্তঃসত্ত্বা কিশোরীর চরিত্রে অভিনয় করে। তারপর থেকে একাধিক সিনেমায় অভিনয় করেছেন পেজ। নেটফ্লিক্সের ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’ সিরিজে তিনি অভিনয় করছেন ভানিয়া নামের এক তরুণীর চরিত্রে।

২০১৪ সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেছিলেন পেজ। বর্তমানে তাঁর প্রেমিকা নৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার এমা পর্টনার। মঙ্গলবার নিজের টুইটার পেজে নিজেকে এলিয়ট হিসেবে ঘোষণা করে হলিউড তারকা লেখেন, এবার থেকে পুরুষ হিসেবে নিজের পরিচয় দেবেন। নিজেকে রূপান্তরকামী হিসেবে ঘোষণা করতে পারা ভাগ্যের ব্যাপার বলে মনে করছেন পেজ। এতে সমালোচনা, নিন্দা ও বিদ্রূপের ভয়ও রয়েছে তাঁর। তবে নিজের প্রকৃত সত্ত্বা প্রকাশ করতে পেরে গর্বিত তিনি। এলিয়টের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন হিউ জ্যাকম্যান, এলেন ডি-জেনেরাসের মতো হলিউড তারকারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি