1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে এক ইন্টারনেট সংযোগকর্মীর মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গোল্লারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত ওই ইন্টারনেট সংযোগকারীর নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার মৃত রফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার গোল্লারপাড় এলাকায় ময়মনসিংহ ও জামালপুর থেকে যৌথভাবে পরিচালিত হীরা ইলেক্ট্রনিক্স ও সামিট কমিউনিকেশন এর ইন্টারনেট সংযোগের কাজ করছিল জাহাঙ্গীর।

এসময় অসাবধানতাবশত কাজ করা অবস্থায় সে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি