1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

‘নারীদের ক্ষমতা’, রিয়া চক্রবর্তীকে পালটা আক্রমণ অঙ্কিতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

নারীদের অনেক ক্ষমতা। সেই কারণেই তাঁরা হাসতে হাসতে জীবনের যে কোনও ধরনের সমস্যার সমাধান করে ফেলতে পারেন। এবার এমনই বার্তা দিলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন অঙ্কিতা। যেখানে গোলাপী রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে ঝুমকো পরে ছবি শেয়ার করেন অভিনেত্রী। ওই ছবির নীচেই অঙ্কিতাকে নতুন করে ক্যাপশন দিতে দেখা যায়। যেখানে অঙ্কিতা লেখেন, ছোট ছোট কথায় কেঁদে ফেলে মেয়েরা কিন্তু সেই মেয়েরাই হাসতে হাসতে জীবনের বড় সমস্যার সমাধান করে দেয়। একেই বলে নারীদের ক্ষমতা।

সম্প্রতি একটি ভারতীয় চ্যানেলের সাক্ষাতকারে অঙ্কিতা লোখন্ডের বিরুদ্ধে আক্রমণ করেন রিয়া চক্রবর্তী। তিনি বলেন, অঙ্কিতা এমন ভাব করছেন যেন তিনি সুশান্তের ‘বিধবা’। রিয়ার ওই মন্তব্য ঘিরে হৈচৈ শুরু হয়ে যায়। অঙ্কিতা লোখন্ডের সম্পর্কে রিয়া এই ধরনের মন্তব্য কীভাবে করতে পারেন, তা নিয়ে শুরু হয়ে যায় কথা। তবে এই প্রথম নয়, অঙ্কিতার সম্পর্কে এর আগেও একাধিক মন্তব্য করেন রিয়া চক্রবর্তী।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সময় রিয়া দাবি করেন, অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত। রিয়ার ওই দাবির পর নিজের টুইটার হ্যান্ডেলে ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রকাশ করে, জেলেবি অভিনেত্রীর বক্তব্যকে কার্যত নস্যাত করে দেন অঙ্কিতা। জিনিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি