1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ গুদামে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে। শনিবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর বরফকল এলাকায় অবস্থিত ওই গুদামে বিআইডব্লিউটিএ গুদামে অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামে বিআইডব্লিউটিএর জাহাজের বিভিন্ন মালামাল রাখা হয়। দুপুর সোয়া ১টার দিকে খানপুর বরফকল এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিআইডব্লিউটিএর গুদাম এলাকার ৪ নম্বর গুদামের পাশে ড্রেজিংয়ের যে প্লাস্টিকের পাইপ ও রাবার রাখা ছিল, সেগুলো থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ভেতরে থাকা কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন ক্রমেই বাড়তে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে । তবে বিকেল ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ ও রাবার পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। যেখানে আগুন জ্বলছে তার পাশেই একটি ক্যামিকেল গুদাম আছে। তাই শীতলক্ষ্যা নদী থেকে পানি এনে আগুন নির্বাপণের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত জায়গায় মজুত করা পাইপ বা রাবার থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে আগের একটি আগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মালামাল রাখা ছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত বা দগ্ধ হননি। ঘটনায় ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি