1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পানিতে ডুবে তানিয়া (৯) ও হাবিবা (৮) নামে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তাদের মধ্যে তানিয়া তারা মিয়ার ও হাবিবা বাচ্চু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে তানিয়া, হাবিবা, সুমাইয়া ও মিথিলা নামে চার শিশু বাড়ির অদূরে একটি মসজিদের পাশে পুকুরে নেমে গোসল করছিল। এ সময় হঠাৎ তানিয়া ও হাবিবা তলিয়ে যায়। এ দৃশ্য দেখে সুমাইয়া ও মিথিলা পুকুর থেকে উঠে দৌঁড় বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনা জানায়। পরে দ্রুত লোকজন ছুটে এসে পানিতে তল্লাশি চালিয়ে হাবিবা ও তানিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির ঘটনাস্থলে গিয়ে থানাকে অবহিত করেন। নান্দাইল থানার ওসি উবায়দুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি