1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

নান্দাইলে কবর খুঁড়তে খুঁড়তে ঢলে পড়লেন মৃত্যুর কোলে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বোনকে দাফন করার জন্য কবর খুঁড়ছিলেন চাচাতো ভাই। সেই কবরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভাই। আজ বুধবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভাটি সাভার গ্রামে এ ঘটনা ঘটেছে।

উপজেলার সদর ইউনিয়নের ভাটি সাভার গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নুরজাহান বেগম (৪০) গতকাল মঙ্গলবার রাতে মারা যান।

আজ সকাল নয়টার দিকে নুরজাহানকে দাফন করার জন্য কবর খুঁড়তে যান তাঁর প্রতিবেশী চাচাতো ভাই বাবুল মিয়া (৪৫)। মাটিতে কোদাল চালানোর একপর্যায়ে তিনি সেখানেই ঢলে পড়েন। পরিবারের লোকজন বাবুল মিয়াকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রাফি আদনান বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক রাফি আদনান।

মৃত বাবুল মিয়ার বাবা মৌজ আলী আজ দুপুরে বলেন, সন্তানদের নিয়ে সকালের খাবার খেয়েছিলেন বাবুল মিয়া। এরপর তিনি বোনের জন্য কবর খুঁড়তে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁর মৃত্যুর সংবাদ আসে। ওই গোরস্থানে পাশাপাশি দুটি কবর খোঁড়ার কাজ করছেন গ্রামের লোকজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি