1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

নাইজেরিয়ায় ৪৩ কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৪৩ কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার দেশটির কশোবি নামক প্রত্যন্ত এক গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শ্রমিকদের সবাইকেই বাঁধার পর গলা কেটে হত্যা করা হয়। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ওই ধানক্ষেতে কাজ করা মোট ৬০ জন কৃষকের মধ্যে ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ছয়জন। আরও আট কৃষক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বলেন, ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে ছয়জনকে। এ হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।

স্থানীয় এক নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন।

এর আগে, গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা।

দেশটির উত্তর-পূর্বাংশে বোকো হারাম ও ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি