1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

‘নম্বর ফুলিয়ে ফাঁপিয়ে জিপিএ ৫ বাড়িয়েছিল আ.লীগ সরকার’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বিগত ১৬ বছর শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে জিপিএ ৫-এর সংখ্যা বেশি দেখিয়েছে বলে অভিযোগ করেছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

মো. জিয়াউল কবির দুলু বলেন, গত বছরের তুলনায় এ বছর শতকরা ১৫ ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি পরীক্ষার্থী গত বছরের তুলনায় কম জিপিএ ৫ পেয়েছে। এতে প্রমাণিত হয়েছে, শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান না করে দলীয় রাজনীতি, ব্যক্তিস্বার্থে শিক্ষাকে বাণিজ্যে রূপদান ও কোচিং বাণিজ্যকে সম্প্রসারণ করেছে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধারাবাহিকভাবে শিক্ষাকে ধ্বংস করার জন্য আওয়ামী সরকার ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার খাতায় বেশি নম্বর দিয়ে জিপিএ ৫ বেশি দেখিয়েছে। এর দায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না।

তিনি এই ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সরকারকে ধ্বংসের হাত থেকে শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের অনুরোধ করেন।

এ সময় এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার ফল বিপর্যয়ে গভীর উদ্বেগ, হতাশা ও ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ঐক্য ফোরাম। তারা ফল বিপর্যয়ের মূল কারণ উন্মোচন করে শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি