1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ধান চুরির অভিযোগে ভিক্ষুককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে আধা-বস্তা ধান চুরির অভিযোগে আব্দুল বারেক নামে এক বৃদ্ধ ভিক্ষুককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ঘণ্টাব্যাপী নির্যাতন চালানো হয়েছে। এরপর তাকে মদন থানায় হস্তান্তর করা হয়।

ওই ব্যক্তির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি হাওরাঞ্চলে ধান কাটার সময় ভিক্ষা করতে এসেছিলেন। নির্যাতনের ভিডিওটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুদ মিয়া, তার ছোট ভাইয়ের উঠান থেকে আধা-বস্তা ধান চুরির অভিযোগ এনে এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি