1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

ধর্ষণ এক ধরনের সন্ত্রাস, বিচার করছে সরকার : কাদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

ধর্ষণ এক ধরনের সন্ত্রাস, বিচার করছে সরকার : কাদের

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। সরকার আইনের শাসনে বিশ্বাসী। ধর্ষকদের শাস্তির বিষয়ে কোনো আপস চলবে না। সারাদেশে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া ধর্ষণ-হত্যার ঘটনার বিচার সরকার করছে। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

ধর্ষকদের শাস্তির বিষয়ে কোনো আপস নয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সরকার ধর্ষণের ঘটনার বিচার করছে। সবাই ধৈর্য ধরুন। এ নিয়ে প্রতিবাদের দরকার নেই।

সেতুমন্ত্রী বলেন, ধর্ষণ, হত্যার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি। সরকার আইনের শাসনে বিশ্বাসী। যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদের কেউ পার পাবে না।

সভায় রাজনৈতিক ট্যাগ দিয়ে ধর্ষণকে ভিন্নখাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি