1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার

ধর্ষণচেষ্টা মামলায় সেই ছাত্রলীগ নেতা ২ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার মামলায় সেই ছাত্রলীগ নেতা ফয়সাল ফকিরের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান এ আদেশ দেন।

মো. ফয়সাল ফকির উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পৌর শহরের পাছপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে।

আদালতের কোর্ট পরিদর্শক প্রসূন কান্তি দাস বলেন, ডিবি পুলিশ ওই আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ওই কিশোরী ধর্ষণ না ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মামলাটি থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ওই আসামিকে রিমান্ডে নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পিছনে ওই ফুটবলারকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় শনিবার (২৩ ফেব্রুয়ারি) ওই নারী ফুটবলার নিজে বাদী হয়ে ফয়সাল ফকির ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। সোমবার পুলিশ ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণচেষ্টার মামলা রুজু করেন। পরে বুধবার নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফকিরকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি