1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

দেওয়ানগঞ্জে বালু উত্তোলন বন্ধে অভিযান, ৩ ড্রেজারে আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত সবুজপুর গ্রামের জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ড্রেজারে আগুন এবং বিপুল পরিমাণ পাইপ ভেঙে গুঁড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল ২৯ নভেম্বর বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে উত্তরাঞ্চলের ৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বালু উত্তোলন করে আসছিল অনেকগুলি চক্র। কোথাও নদীতে আবার কোথাও ফসলি জমি, মূল সড়কের পাড় ঘেঁষে চলছিল বালু উত্তোলন। এ নিয়ে অনেক ভুক্তভোগীরা প্রায় প্রতিদিন অভিযোগ করে আসছিলেন। যার ফলে প্রশাসন নড়েচড়ে বসে। উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে বালু উত্তোলন অনেকাংশে বন্ধ হয়েছে।

বেশ কয়েকজন বালু উত্তোলনকারীদের সূত্রে জানা গেছে, খারাপ সময় পার করছেন তারা। আপাতত ব্যবসা করতে পারছেন না। তাদের ভাষ্যমতে বর্তমান অভিযান তাদের ঘাবড়ে দিয়েছে। কখনো উপজেলা নির্বাহী অফিসার, আবার কখনো এসিল্যান্ডের সাঁড়াশি অভিযানে তারা আর বালু উত্তোলন করতে সাহস পাচ্ছেন না, বন্ধ রেখেছেন সবকিছু। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু স্থানে বালু উত্তোলন করছিলেন দুই-একজন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩টি ড্রেজারে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রায় দুই কিলোমিটার বিস্তৃত পাঁচ শতাধিক পাইপ ভেঙে গুঁড়িয়ে বিনষ্ট করা হয়।

দেওয়ানগঞ্জের সহকারী কমিশনার ভূমি অহনা জিন্নাত জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। আমরা নিয়মিত অভিযান করছি। তাদের এসব কাজ করতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি