1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে নৌকাকে হারিয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ফারিন হোসেনকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুন্নবী অপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৯২৪ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফারিন হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট।

আজ বুধবার রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

তিনি পৌর নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে নুরুন্নবী অপুর নাম বিজয়ী ঘোষণা করেন। এ ছাড়া পৌরসভার সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলরগণের নাম ঘোষণ করেন তিনি। নির্বাচিত কাউন্সিলেরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে নুরে আলম সিদ্দিকী জুয়েল, ২ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে এস এম কানন, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম খোকা, ৫ নম্বর ওয়ার্ডে মহসিন আলী বিপ্লব, ৬ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে মো. ওয়াসিম মন্ডল ও ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নির্বাচিতরা হলেন, ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোছা, শাহিনা আক্তার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আসন রুনা লায়লা ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে রেণু আক্তার। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে টানা ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি