1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

দুর্গাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াসিন আহমেদ (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষার্থী।

গতকাল সোমবার বিকেলে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের জানিরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াসিনসহ তাঁর দুই সহপাঠী মোটরসাইকেলযোগে ঘুরতে যাচ্ছিল। পথে জানিরগাঁও নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিন বন্ধুর মধ্যে ইয়াসিন ও জুবায়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ইয়াসিনকে ময়মনসিংহ মেডিকেলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি