1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

দুই বগির মাঝখানে ঝুলে ছিল শিশু, মেট্রোরেল চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রাজধানীর সচিবালয় লাগোয়া মেট্রোরেল স্টেশনের দুই বগির মাঝখানে পড়ে ঝুলে ছিল এক শিশু। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে এক কর্মকর্তা বলেন, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় মধ্যস্থান দিয়ে এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায় এক শিশু। সে পড়ে না গেলেও ঝুলে গিয়েছিল। তাকে উদ্ধারের জন্য কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করেছে মেট্রো পুলিশ। তবে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এটি চালু হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ওই শিশু দুই বগির মাঝখানের অংশ দিয়ে বেয়ে বেয়ে মেট্রোর ছাদে উঠতে চেয়েছিল। এক পর্যায়ে সেখানেই ঝুলে ছিলো। পরে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে কন্ট্রোল রুমে নিয়ে এসেছে। তার সঙ্গে কোন অবিভাবক ছিলো না।সে কীভাবে ভেতরে ঢুকেছে সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‌‘বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি