1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

দুই ঘণ্টায় এক বুথে ভোট পড়েছে ৩ টি

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ ২৯ মে বুধবার। উপজেলার জাটিয়া ইউনিয়নের ৪২ নং ভোটকেন্দ্র ঘাগড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২নং মহিলা বুথে দুই ঘণ্টায় মাত্র তিনটি ভোট পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ওই কেন্দ্রের ২নং মহিলা বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম। সেইসাথে উপজেলার আরও তিনটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

বুধবার (২৯মে) সকাল দশটায় সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাহিরে অনেক সরগরম। কিন্তু ভেতরে ফাঁকা। সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত একটি বুথে দুই ঘন্টায় ভোট পড়েছে মাত্র তিনটি। ভোটারদের চাপ না থাকায় আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছে। মাঝেমধ্যে দুই একজন ভোটার এলে তাদেরকে ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। আব্দুল জলিল নামের এক ভোটার বলেন,গ্রামের মহিলারা রান্না-বান্না শেষ করে ভোট দিতে আসে তাই মহিলা ভোটার কম। পুরুষ ভোটারের উপস্থিতি একটু বেশি।

ওই কেন্দ্রের দ্বায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মো. আবুল ফারুক বলেন, সকাল ৮টা থেকে১০ টা পর্যন্ত ঘণ্টায় ৩ হাজার ৮৫৭ ভোটের বিপরীতে ১৭৭টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট দশটি বুথে ভোটগ্রহণ চলছে। এই এলাকার মানুষ কৃষি কাজের ওপর নির্ভরশীল হওয়ায় লোকজন মাঠের করছেন। আর মহিলরা রান্না-বান্না শেষ করে দুপুরের দিকে আসলে চাপ বাড়তে পারে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি