২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ জেলা জেলায় অনন্য সাফল্য অর্জন করেছে জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা। সর্বাধিক বৃত্তি প্রাপ্তির তালিকায় মাদ্রাসাটি জেলায় চতুর্থ স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য নিশ্চিত হয়েছে।
সাফল্যের পরিসংখ্যান
প্রকাশিত ফলাফল অনুযায়ী, জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা থেকে মোট ৭ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে। এর মধ্যে— ২ জন ট্যালেন্টপুল (মেধা কোটা), ৪ জন সাধারণ কোটা এবং ১ জন অ্যাডজাস্টেড কোটায় বৃত্তি অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—
উম্মে হাবিবা সারা (১০৫২৮০), মুশফিকা আক্তার (১০৫২৭৯), মোঃ ইয়াসির আদনান নাফিজ (১০৫২৮৩), মোঃ আশরাফুল হক (১০৫২৮৫), মোঃ আকরাম খান জুয়েল (১০৫২৮৪), মোছাঃ ছোয়া আক্তার (১০৫২৮২), মোছাঃ সাদিয়া আক্তার (১০৮৪২৮)।
শীর্ষ তালিকার চিত্র
ময়মনসিংহ জেলায় সর্বাধিক বৃত্তি প্রাপ্তির তালিকায় আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা ১৪ জন শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে।
জেলার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে— আল আরাবীয়া দাখিল মাদ্রাসা ও শুকপাটুলী দাখিল মাদ্রাসা ১০ জন শিক্ষার্থী নিয়ে যৌথভাবে দ্বিতীয়, মহাবৈ মহিলা দাখিল মাদ্রাসা ৭ জন নিয়ে তৃতীয়, এবং জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা ও মুন্সিরহাট ফাজিল মাদ্রাসা ৬ জন শিক্ষার্থী নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।
বিভাগীয় পর্যায়ে জামালপুর মডেল দাখিল মাদ্রাসা ২২ জন শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা ১৪ জন এবং এন. আকন্দ কামিল মাদরাসা ১২ জন শিক্ষার্থী নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
এই অসামান্য সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
মাদ্রাসার চিফ এডভাইজার মোঃ মাহবুবুল আলম তরফদার বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা ২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই গর্বের বিষয়। জেলায় চতুর্থ স্থান অর্জন আমাদের জন্য একটি বড় অর্জন। এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা। আমরা বিশ্বাস করি, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমেই এমন ধারাবাহিক সাফল্য সম্ভব। ভবিষ্যতেও আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
মাদ্রাসার সুপার দেলওয়ার হোসেন বলেন, “আমাদের ৭ জন শিক্ষার্থী বিভিন্ন কোটায় বৃত্তি অর্জন করেছে, যা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। বিশেষ করে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, মডেল টেস্ট ও নিবিড় তদারকি চালু রেখেছিলাম। এরই সুফল আমরা পেয়েছি। আগামীতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার লক্ষ্যে আমরা পরিকল্পিতভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, ২০২৫ সালের এই বৃত্তি পরীক্ষায় সারাদেশে মাদ্রাসা বোর্ড থেকে মোট ১১,১৮০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যার মধ্যে মেধা কোটায় ৩,৩৫৪ জন এবং সাধারণ কোটায় ৭,৮২৬ জন শিক্ষার্থী রয়েছে।