1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ব্রাজিলের পরাজয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নরওয়ের কাছে পরাজয়ের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল সমর্থক দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তারা হলেন- বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষার এবং সহসভাপতি মাশরুফা শারমীন এ্যানি । বর্তমানে দুজনই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খেলা শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী মাশরুফা শারমীন এ্যানি। রক্তচাপ কমে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি পরপর পাঁচবার বমি করেন। পরে সহপাঠীরা তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইনজেকশন ও স্যালাইনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

একই সময় অসুস্থ হয়ে পড়েন বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষারও। পরে তাকেও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনিও মোটামুটি সুস্থ রয়েছেন।

এ্যানির সহপাঠী মাসুম মিয়া বলেন, খেলা শেষ হওয়ার পর থেকেই এ্যানি খুব ভেঙে পড়েছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে আমরা দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসা শেষে এখন দুজনই আগের চেয়ে অনেকটা সুস্থ।

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশার আবহ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি