1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ চারজন গুরুতর আহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

সাংগঠনিক একটি অনুষ্ঠান শেষ করে ত্রিশালে আসার পথে ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, পৌর সভাপতিসহ চারজন গুরুতর আহত হয়েছেন। তার মধ্যে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনিরের অবস্থা আশংকাজনক।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ জানান, সোমবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়ন থেকে সাংগঠনিক একটি অনুষ্ঠান শেষে ত্রিশালে ফেরার পথে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনরি, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন, উপজলো স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশিকুল ইসলাম মাহফুজ ও মিলন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনিরের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশিকুল ইসলাম মাহফুজ ও মিলন ময়মনসিংহ মেডিক্যাল কলজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক জানান, চারজনের মধ্যে মনির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে মাহফুজ, মিলনকে ময়মনসিংহ মেদিকালেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি