1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ত্রিশালে ভোটকেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ময়মনসিংহের ত্রিশালে মো. উসমান গনি কুদ্দুস নামের এক কাউন্সিল প্রার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ৯টার দিকে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যানিকেতন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক মো. উসমান গনি ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে আটক করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আটকের পর মুচলেকা রেখে কাউন্সিলর প্রার্থী মো. উসমান গনি কুদ্দুসকে ছেড়ে দেয়া হয়।

ত্রিশাল পৌরসভায় ব্যালটের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার পাঁচশত ৯২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি