1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

তাড়াইলে বজ্রাঘাতে মা-মেয়ে নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন বেলংকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাঁদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩০)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে আসমা ও তাঁর মেয়ে ইয়াসমিন বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি