1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

তাড়াইলে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

কিশোরগঞ্জের তাড়াইলে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত মো. শফিকুল ইসলাম দিগদাইড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে। সে দিগদাইড় পশ্চিমপাড়ার গ্রামের সাদেক ভেন্ডারের পক্ষের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডুবাইল বিল জলমহালের আধিপত্য নিয়ে দিগদাইড় পশ্চিমপাড়ার গ্রামের সাদেক ভেন্ডারের লোকজনের সাথে প্রবাসী মতি মিয়ার গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া বল্লমের আঘাতে সাদেক ভেন্ডারের পক্ষের মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহতদের মধ্যে তিনজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি