1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের পাঁচ্চরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, শনিবার সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এলাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা আরও ৩টি বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসগুলোর ২৫ জন যাত্রী আহত হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি