1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

ময়মনসিংহ সদর উপজেলায় ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মো. আব্দুল মনসুর (৫০) নামের এক বাসচালককে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২০ মে) সকাল ১০টার দিকে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে শেরপুর সদর উপজেলার সুবর্ণচর ঘুঘুরাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. আবুল মনসুর ময়মনসিংহ মহানগরীর চরকালীবাড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ওই শিশু ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। তারা সপরিবারে মহানগরীর একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ১৭ মে ওই শিশু নিজ ঘরে বসে পড়ছিল। এ সময় আব্দুল মনসুর তাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার মা দৌড়ে এলে মনসুর পালিয়ে যান। শিশুর বাবা বাদী হয়ে ১৮ মে কোতোয়ালি মডেল থানায় আবুল মনসুরের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরও বলেন, র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি