1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ডাক্তার পরিচয়ে বিয়ে করতে গিয়ে ধরা খেলেন দুধ বিক্রেতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪

ডাক্তার পরিচয়ে নার্সিংয়ে পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেম শুরু করেন এক দুধ ব্যবসায়ী। সব কিছু ঠিকঠাকই চলছিল। তাঁদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। তবে বিপত্তি বাধে বিয়ের আসরে, বিয়ের ঠিক আগ মুহূর্তে। নিজের এক আত্মীয়ের কথায় ধরা খেয়ে যান ওই দুধ ব্যবসায়ী। এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

স্থানীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অভিযুক্ত বরের নাম বাপি চাঁদপাড়ি। তিনি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা। বছর তিনেক আগে স্যোশাল মিডিয়ার মাধ্যমে বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঁকাটি গ্রামের ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তরুণী নদিয়ার কল্যাণীতে নার্সিং ট্রেনিং নিচ্ছেন। বাপি প্রেমের শুরুতে নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন। তরুণী সম্পর্কের কথা বাড়িতে জানালে বিয়েতে রাজি হয়ে যায় পরিবার। তবে তাঁরা কেউই বাপির বাড়িতে যাননি। বিয়ের দিন বরযাত্রী নিয়ে হাজির হন বর। বাপির পরিকল্পনা অনুযায়ী সব কিছুই ঠিক চলছিল। তবে তাঁর সঙ্গে আসা এক আত্মীয় জানান, তিনি ডাক্তার নন, দুধ ব্যবসায়ী। এ কথা শুনেই বিয়ে বন্ধ করে দেন পাত্রীর বাবা।

বিয়ে বাড়িতে এ ঘটনায় শোরগোল পড়ে যায় গ্রামে। আটকে রাখা হয় পাত্রকে। পরিস্থিতি বেগতিক দেখে বরকে রেখে পালিয়ে যায় বরযাত্রীরা। খবর দেওয়া হয় থানায়। অভিযোগের ভিত্তিতে বাপিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শুক্রবার বাপিকে মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি