1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ট্রাকচাপায় প্রাণ গেল এসিল্যান্ডের গাড়িচালকের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় আব্দুল আওয়াল সুভল (৪০) একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আব্দুল আওয়াল সুভল পৌর শহরের চণ্ডিপাশা জোড়পুকুর এলাকার মৃত কেনু মিয়ার ছেলে। তিনি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঘোষপালা আমলিতলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সারোয়ার নামে একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত আওয়াল ও সারোয়ার মোটরসাইকেলে নান্দাইল পৌর শহরের দিকে যাচ্ছিলেন। আমলিতলা আসতেই কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আওয়াল মারা যান। স্থানীয়রা সারোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক খান বলেন, ‘ঘাতক ট্রাকটি নান্দাইল চৌরাস্তা এলাকায় স্থানীয় জনতা আটক করেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি