1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে আগুন, চালক দগ্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লাগে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে সিমেন্টভর্তি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ট্রাকের চালক আটকা পড়ে আগুনে পুড়ে যায় তার শরীরের অধিকাংশ অংশ। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত দুজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনার কারণে মহাসড়কের দু’পাশে পাশে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ট্রাক দুটি সরিয়ে নিলে মহাসড়ক স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি