1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

টাঙ্গাইলে ট্রেনে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘রাত ৩টা ৫ মিনিটে ট্রেনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দুটি বগিতে ইঞ্জিন ছিল না। স্টেশনে কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকামুখী দাঁড়িয়ে ছিল।’

ঘারিন্দা রেলওয়ে পুলিশ জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি।

এদিকে স্টেশন সূত্রে জানা যায়, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা আছে। তবে যে দুই বগিতে আগুন লেগেছে সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, ‘রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে, তা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুটি বগি পুড়ে গেছে। এছাড়া আরও একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্তের পরই আগুনের কারণ জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি