1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে ছাত্রলীগের র‌্যালিতে হাতাহাতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে শান্ত সিকদার নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তিনি দেওলার ইব্রাহিম সিকদারের ছেলে।

আজ মঙ্গলবার শহরের সবুর খান টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আহত শান্ত সিকদার জানান, শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে যাওয়ার পর তুর্য্য নামের এক ছেলে তাঁকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যান। পরে বাসা কোথায় জিজ্ঞেস করেই সেখানে থাকা প্রান্তের নেতৃত্বে কয়েকজন মারধর করতে থাকে। তারা লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাঁকে আহত করে। পরে দৌড়ে পালিয়ে যান শান্ত। হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন শান্ত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

হাতাহাতির বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান জানান, র‌্যালির ব্যানার ধরা নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এটা সমাধানে চেষ্টা চলছে বলে তিনি জানান।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১০ থেকে ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি